রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুললেন অদিতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৩৮ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ২:৫৯ পিএম
অভিনেত্রী অদিতি ভাটিয়া

অভিনেত্রী অদিতি ভাটিয়া

বলিউডে বহিরাগত শিল্পীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলে মুখ খুলেছেন অভিনেত্রী অদিতি ভাটিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির বাইরেও অসংখ্য প্রতিভাবান শিল্পী রয়েছেন, কিন্তু তারা অনেক সময় প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হন। একই সঙ্গে নিজের অভিনয়জীবন, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।’

‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিক দিয়ে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা অদিতি বর্তমানে আলোচনায় রয়েছেন ‘দ্য কেরালা স্টোরি ২’ সিনেমা নিয়ে। ছবিটিতে দিব্যা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অদিতির মতে, একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের চরিত্রকে সততা ও বাস্তবতার সঙ্গে উপস্থাপন করা।

শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অদিতি জানান, ছোটবেলার কাজের অভিজ্ঞতাই তাকে শৃঙ্খলা, পেশাদারত্ব ও ধারাবাহিকতার গুরুত্ব শিখিয়েছে। ভবিষ্যতে রোমান্স, সাইকোলজিক্যাল ড্রামাসহ ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান তিনি। পাশাপাশি বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন অদিতি।

টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পরও নিজেকে নির্দিষ্ট ইমেজে আটকে রাখতে চাননি অদিতি। তাই সচেতনভাবেই বয়সের তুলনায় বড় চরিত্রে অভিনয় এড়িয়ে গেছেন।

তার বিশ্বাস, সিনেমা দর্শকদের কাছে একজন শিল্পীকে নতুনভাবে তুলে ধরার সুযোগ করে দেয়।

কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন অদিতি।

তিনি বলেন, “দীর্ঘদিন টানা কাজ করার পর সেই বিরতি তাকে নিজের সঙ্গে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে এবং অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।’’

অভিনয়জীবনে প্রশংসা ও সমালোচনা-দুই দিকই ইতিবাচকভাবে দেখেন এই অভিনেত্রী।

তার মতে, সমালোচনা থেকে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। তবে কোনো প্রশংসা বা সমালোচনাই যেন একজন শিল্পীর পরিচয় হয়ে না দাঁড়ায়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   অদিতি   শিল্পী   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close