রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৩০ পিএম
শি জিনপিং

শি জিনপিং

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। 

আজ সোমবার (১১ মে) চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাহমানি ফাজলি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করার লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’

এর কয়েক ঘণ্টা পূর্বে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ানের সাথে বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চার দফা পরিকল্পনা উত্থাপন করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন অনুসরণ এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের উত্তরে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছেন। তিনি তেহরানের অবস্থানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি পাঠানো হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। এটি আমার পছন্দ হয়নি-একেবারেই অগ্রহণযোগ্য।’

ইরান তাদের জবাবে বলেছে, ‘আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী ধাপে আলোচনা করা যেতে পারে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের জবাবে সব ফ্রন্টে আগ্রাসন বন্ধের (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলাও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানিয়েছে তেহরান।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন।

একই দিনে মিনাব শহরের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইল হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা দিয়েছে ইরান সরকার। এর প্রতিবাদে টানা ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর আরেক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৮০ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। 

এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্যানুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন ও ২৬ জন নিহত হয়।

সূত্র : ডন, মেহের নিউজ এজেন্সি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ   প্রস্তাব চীনের   সমর্থন ইরানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close