শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
ঈদে মুক্তি পাচ্ছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘মায়াপাখি’। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণার বাইরের কিছু হতে যাচ্ছে। তার ভাষায়, নাটকের প্রতিটি বাঁকে দর্শক চমকে উঠবেন এবং শেষ পর্যন্ত গল্পের আবেগে ডুবে থাকবেন।

গল্পে দেখা যাবে, মায়া খুব সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেনী করা চুল, কপালে টিপ আর চোখে কাজল— এমন সহজ-সরল মায়ার প্রেমে পড়ে সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পে জটিলতা তৈরি হতে থাকে।

গল্পের বাকি অংশ এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা। দর্শকদের জন্য পুরো বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চান তিনি।

জাকারিয়া সৌখিন বলেন, যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।

অপূর্ব বলেন, ‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীর আবেগ তৈরি করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে।

নীহা বলেন, ‘মায়াপাখি’ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে বলে বিশ্বাস করি।

নাটকটি আগামী ঈদুল আজহায় সিএমভির ব্যানারে মুক্তি পাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close