রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে যুবক নিহত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় পাহাড়ের মাটি কাটার সময় দুর্ঘটনায় মো. সাইফুল (২৪) নামের যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাইম্যাখোলা পাড়া এলাকায় ফকরুল ইসলাম সদাগরের মালিকানাধীন এসবিএম ইটভাটায় এই ঘটনা ঘটে।

​নিহত সাইফুল স্থানীয় বাসিন্দা মো. মাহাবুব আলমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এসবিএম ব্রিক ফিল্ডের জন্য অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহের কাজ চলছিল। এ সময় পাহাড় থেকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাইফুল গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফুলকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পরে মালিক ফখরুল ইসলাম পলাতক রয়েছে। তার মুটোফোনে অনেকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষা প্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি হারাচ্ছে উর্বরতা, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী হারাচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, জ্বালানি হিসেবে লাকড়ি ও মাটি সরবরাহ বন্ধ হলেই ইটভাটা বন্ধ করা সম্ভব। এর আগে, হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দিলেও আবারো নতুন করে চালু করেছে এসব ভাটার মালিক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফাইতং   অবৈধ ইটভাটা   পাহাড়ের মাটি   মাটিবাহী গাড়ি   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close