রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় পাঁচ খুন, উদ্ধারকৃত লাশ ফোরকানের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৫২ পিএম
 মো. ফোরকান মোল্লা

মো. ফোরকান মোল্লা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ফোরকান মোল্লার লাশ উদ্ধার নিয়ে নতুন তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, “তার ভাই প্রাথমিকভাবে দেখে বলছে, এটা তার ভাইয়ের লাশ। তবে উদ্ধার হওয়া মরদেহটির চেহারা পচে গেছে।”

ফোরকান মোল্লার লাশ উদ্ধার হয়েছে—এমন সংবাদ প্রকাশ করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, “তার ভাই জব্বারের রেফারেন্স দিয়ে লিখতে পারেন। কারণ জব্বার বলেছে, এটা তার ভাইয়ের লাশ।”

মো. ইলিয়াস আরও বলেন, ‘ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, এটি ফোরকান মোল্লার মরদেহ কি না।’

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম খোলা কাগজকে বলেন, “এই মুহূর্তে কাপাসিয়া থানার একটি দল মাওয়া এলাকায় অভিযানে রয়েছে। সেখানে একটি লাশ উদ্ধার করা হয়েছে।”

তিনি জানান, নিহত শারমিনের বাবা শাহদাত মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গৃহকর্তা মো. ফোরকান মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ফোরকান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) ও শারমিনের ভাই রসুল (২২)।

গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা গত ১১ মে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   পাঁচ খুন   উদ্ধারকৃত লাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close