সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কার ও অর্থ লুট, গ্রেপ্তার দুই
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও অর্থ লুটের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) উপজেলার বনগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মিজান গ্রামের ইনামুদ্দিনের ছেলে ও ইমন পাশ্ববর্তী দড়িপাড়া গ্রামের নজরুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের ছোট ভাই মিজানকে পার্শ্ববর্তী জামষাইট গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজবাড়ির বসতঘর থেকে চালের বস্তার ভেতরে লুকানো অবস্থায় রাখা লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় জড়িত ইমন নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন। ঘটনার দিন সন্তানদের স্থানীয় স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে স্বামীর সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বলেন তিনি। পরে রান্নার কাজ শুরু করার মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে তার মুখ চেপে ধরা হয় এবং দুই হাত বেঁধে ফেলা হয়।
একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগ করে ঘরের স্বর্ণ ও নগদ টাকা কোথায় রাখা আছে তা জানতে চাপ দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। পরে দুর্বৃত্তরা ঘরে থাকা ১১ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। 

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত শুরু করি। বিভিন্ন সূত্র ব্যবহার করে সৌদি প্রবাসীর ভাই মিজানকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছি। ইমন নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদী   প্রবাসীর স্ত্রী   স্বর্ণালঙ্কার   অর্থ লুট   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close