রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে সংঘর্ষ : ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিকের বিরুদ্ধে মামলা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন। এছাড়া ২ নম্বর আসামি হিসেবে একাউন্টিং বিভাগের তাসরিফ ইসলাম প্রান্তিক, ৩ নম্বরে এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈমুর রহমান দুর্জয়, ৪ নম্বরে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের আসিফ হোসেন কাফি, ৫ নম্বরে গণিত বিভাগের সোহেল রানা, ৬ নম্বরে ইকোনমিক্স বিভাগের শাকির মাহমুদ এবং ৭ নম্বরে সামিউল ইসলাম শামসের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ, হকিস্টিক, বাঁশের লাঠি ও গাছের ডাল নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের মারধর করে এবং হলের নামাজ ঘর, আসবাবপত্র, সিসি ক্যামেরাসহ বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করে। এতে করে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সংঘর্ষ থামাতে গেলে সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলাম ও শিক্ষার্থী এহেসানুল কবীর অর্ণব হামলার শিকার হন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলায় সহকারী প্রক্টরের নাকে এবং অর্ণবের চোখের ভ্রুতে গুরুতর জখম হয়। পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মামলার এজাহারভুক্ত চার আসামি—আসিফ হোসেন কাফি, সোহেল রানা, শাকির মাহমুদ ও সামিউল ইসলাম শামসকে গ্রেপ্তার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন কেটে দেন।

মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, “বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা। এখানে কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, সন্ত্রাসী কার্যক্রম চালাবে কিংবা অন্যদের ভয়ভীতি দেখাবে— তা মেনে নেওয়া হবে না। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।”

অন্যদিকে, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শহীদ আবরার ফাহাদ হলের ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে দোষীদের স্থায়ী বহিষ্কারের দাবিও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   সংঘর্ষ   অজ্ঞাত মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close