রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
প্রবাস
দোহাতে প্রবাসী সিআইপি এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত
আমিন ব্যাপারী, কাতার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতারে প্রবাসী সিআইপি এসোসিয়েশনের আয়োজনে ২০০৯-২০২৬ সালের বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপিদের নিয়ে লনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দোহার একটি অভিজাত হোটেলে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিআইপি রফিকুল ইসলাম ভূঁইয়া, সিআইপি শাহ আলম, সিআইপি এমইউ সোহেল ভূঁইয়া, সিআইপি আজিজ খান, সিআইপি এনামুল হক চৌধুরী, সিআইপি জসিম উদ্দিন, সিআইপি শাখাওয়াত খান, সিআইপি সাইফুল ইসলাম সাগর খান, সিআইপি মোহাম্মদ সোহাগ, সিআইপি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ করে শিল্প, শিক্ষা, প্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, হাইপার মার্কেট, আবাসন খাতে বড় ধরনের বিনিয়োগের পাশাপাশি প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করছে কাতার সিআইপি এসোসিয়েশন।’

বক্তারা জানান, বিদেশে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। 

এ সময় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘প্রবাসীদের জন্য সরকার নিরাপদ ও সহজ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।’

বক্তারা বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এমন একটি আয়োজন আমাদের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। মিলনমেলা শুধু আনন্দের নয়, এটি আমাদের ঐক্য ও ভালোবাসার প্রতীক। আশা করি, কাতার সিআইপি এসোসিয়েশন ভবিষ্যতেও এভাবেই সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দোহা   প্রবাসী সিআইপি এসোসিয়েশন   মিলনমেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close