শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
ধর্ম
পবিত্র হজ আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজ। তাঁবুর শহর মিনায় রাত্রিযাপন শেষে আরাফাহ'র ময়দানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেনযোগে এবার হজযাত্রীদের নেয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে।

এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা। যা বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত হবে। এ বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। আরাফাহ'র ময়দানে একসাথে জোহর-আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা।

সেখানে রাত্রিযাপনের পর ১০ জিলহজ, বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই।

এবার হজযাত্রীদের আনা-নেয়ায় ২৪ হাজার বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এবার রেকর্ড প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পবিত্র   হজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close