বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
খেলাধুলা
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক, লিজু
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন কিংবদন্তি ফরোয়ার্ড লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

বৃহস্পতিবার (২৮ মে) ঘোষিত স্কোয়াডে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই জায়গা ধরে রেখেছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন বিশ্বকাপজয়ী ফুটবলার রয়েছেন এবারের দলে।

কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে সাজিয়েছেন দল। তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা উইঙ্গার।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ দেওয়া হয়েছে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

তবে স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের উদীয়মান প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের মার্কোস সেনেসি এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়ার। এছাড়া ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী লেফট ব্যাক মার্কোস আকুনা।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেসি   আর্জেন্টিনা   বিশ্বকাপ স্কোয়াড   ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close