মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
শিক্ষা
আন্তর্জাতিক অলিম্পিয়াডে সেন্ট জোসেফের শিক্ষার্থী আজমাইনের সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ০৪.০৬.২০২৬ ২:১৭ পিএম
মো. আজমাইন ইকতিদার শাহেদ

মো. আজমাইন ইকতিদার শাহেদ

ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড কনটেস্ট (আইএসওসি) ও ইন্টারন্যাশনাল ব্রিলিয়ান্ট মাইন্ডস অলিম্পিয়াড (আইবিএমও) ২০২৬’-এর অধীনে আয়োজিত ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন (বায়ন) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আজমাইন ইকতিদার শাহেদ।

প্রতিযোগিতায় প্রিলিমিনারি ও ফাইনাল রাউন্ড—উভয় পর্যায়ে অংশগ্রহণকারী একমাত্র বাংলাদেশি প্রতিযোগী ছিল আজমাইন।

প্রতিযোগিতায় তার অর্জনগুলো হলো ইংলিশ লেভেল-২ বিভাগে গোল্ড মেডেল; সায়েন্স লেভেল-২ বিভাগে সিলভার মেডেল ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে অনারেবল মেনশন-২।

গত ১৯ এপ্রিল প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও ৩০ এপ্রিল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০০ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আজমাইন প্রিলিমিনারি রাউন্ডে টপ-৩’-এর মধ্যে স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। ফাইনাল রাউন্ডে ইংলিশ লেভেল-২ বিভাগে ৯০০ নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করে সে। একইভাবে সায়েন্স লেভেল-২ বিভাগেও ৯০০ নম্বর অর্জন করে সিলভার মেডেল অর্জন করে। বিভিন্ন বিভাগে সামগ্রিক ফলাফলের ভিত্তিতে অনারেবল মেনশন-২ সম্মাননায় ভূষিত হয় আজমাইন।

মো. আজমাইন ইকতিদার শাহেদ

মো. আজমাইন ইকতিদার শাহেদ


আজমাইন জানায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই অর্জন আমার পরিবার, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অব্যাহত সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার ফল। আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। একই সঙ্গে সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রার্থনা করছি, যেন ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে আরও বৃহত্তর সাফল্য অর্জন করতে পারি।

প্রসঙ্গত, আইবিএমও হলো প্যাটেরন ইন্দোনেশিয়া কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন একাডেমিক অলিম্পিয়াড। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাশক্তি, একাডেমিক উৎকর্ষ, সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও যোগ্যতা প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারীরা অর্জন করে মূল্যবান আন্তর্জাতিক স্বীকৃতি। এ প্রতিযোগিতার সঙ্গে ইন্টারন্যাশনাল স্টেম অলিম্পিয়াড, ইউরোপিয়ান অলিম্পিয়াড এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ফেডারেশনের (আইএসওএফ) সম্পৃক্ততা ছিল, যা এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক অলিম্পিয়াড   সেন্ট জোসেফের শিক্ষার্থী   আজমাইনের সাফল্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close