মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
শিক্ষা
গবেষণায় প্রতিযোগিতা বাড়ালে এগোবে বিশ্ববিদ্যালয় : এমপি সাঈদ নোমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণায় প্রতিযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান। 

তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদান করে না, জ্ঞান সৃষ্টি করে এবং আলোকিত মানুষ গড়ে তোলে। তাই গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি শেখানোর পরিবেশ নিশ্চিত করতে হবে।’

শনিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুখ্য আলোচকের বক্তব্যে সভায় সাঈদ আল নোমান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানের ক্ষেত্র নয়। বিশ্ববিদ্যালয় আলোকিত মানুষ তৈরি করে। বিশ্ববিদ্যালয় জ্ঞান শুধু বিতরণ করে না, জ্ঞান সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা হবে গবেষণার। কীভাবে শিক্ষার্থীদের আরও বেশি শেখানো যায় এবং আরও বেশি আলোকিত করা যায়, তা নিয়েই কাজ করতে হবে। সিভাসুতে সেই কাজগুলো হচ্ছে। এ জন্যই এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়।’

‘শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারব না। জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে পথে চলার প্রেরণা দিয়েছে, সে পথে এগোতে হলে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা আলোকিত সমাজ নির্মাণে সহায়ক হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো যেন কোনোভাবেই কলুষিত না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে ‘

তিনি আরও বলেন, ‘পরিবেশ নষ্ট হয়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান তার কাজ করতে পারে না। এ জন্য শিক্ষক, প্রশাসক ও রাজনীতিবিদদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সব যোদ্ধার লক্ষ্য ছিল সমাজ পরিবর্তনের মাধ্যমে জাতি গঠন। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু অনুসারী নয়, চিন্তার নেতা তৈরি হবে ‘

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. একেএম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান, সিভাসু শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক ও ড. মেহের নাহিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত দুইটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গবেষণায় প্রতিযোগিতা বাড়ানো   এগোবে বিশ্ববিদ্যালয় : এমপি সাঈদ আল নোমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close