শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      
স্বাস্থ্য
আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৩২ পিএম
কথা বলছেন সরদার মো. সাখাওয়াত হোসেন

কথা বলছেন সরদার মো. সাখাওয়াত হোসেন

বদ্ধ রুমে অক্সিজেনের সংকটে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘এই নির্মম মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে এবং এই অপরাধের শাস্তি হিসেবে ইতোমধ্যেই সংশ্লিষ্ট হাসপাতালের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করা হয়েছে। অপরাধ করে সরকারের চোখে ধুলো দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।’

গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটি সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ছয় শিশুর মৃত্যু হয়েছে।’

পুরো ঘটনাটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, প্রকৃত অপরাধীরা খুব দ্রুতই কঠোর বিচারের আওতায় আসবে।

মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম চালু থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের মূল লাইসেন্সও বাতিল করা হয়েছে। 

তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো অঞ্চলের শাখা থাকলে তা সচল রাখতে কোনো আইনি বাধা নেই।

হাসপাতাল ট্র্যাজেডির আলোচনার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় উদ্যোগ ‘ভিটামিন-এ ক্যাম্পেইন’ নিয়েও কথা বলেন। 

তিনি জানান, সারা দেশে একযোগে ভিটামিন- এ ক্যাম্পেইন চালু করার জন্য মন্ত্রণালয় জোরেশোরে কাজ করছে। আগামী ২-৪ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যে, ঠিক কবে থেকে এই জাতীয় ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদ্-দ্বীন হাসপাতাল   শিশুর মৃত্যুর দায়   কর্তৃপক্ষক   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close