শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৯ জুন ২০২৬
শিরোনাম: বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ-কে প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী      স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে কত?      যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত অবসানের আশা      বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      
রাজনীতি
প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন জুবাইদা রহমান : মঈন খান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১০:২৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ডা. জুবাইদা রহমান আপন মেধায় ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। জুবাইদা রহমান জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। তিনি প্রচার নয়, মানুষের কল্যাণ করাই বেশি পছন্দ করেন।’

বৃহস্পতিবার (১৮ জুন) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। 

সেমিনারে মঈন খান আরও বলেন, ‘জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সবসময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজের মিলনায়তনে কুরআন খতম, সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পথশিশুদের মধ্যে খাবার পরিবেশেন ও গাছের চারা রোপণ করা হয়। 

পরে আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিমগাছ রোপণ করেন। এছাড়া পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। দুপুর ১২টার দিকে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন মহাখালী টিঅ্যান্ডটি কলোনী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ নুরুল ইসলাম নাফিজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির  স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুর হক বাচ্চু, ইঞ্জিনিয়ার একেএম জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান। 

অনুষ্ঠানে যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এমআর হাসান, ড্যাবের সহপ্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, বেসরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক মাহমুদুল হাসান, ডা. তানজীন রুবাইয়াত আফিফ, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইকরামুল হাসান সৌরভ, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. জহুরুল ইসলাম, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী   জুবাইদা রহমান   মঈন খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close