বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
অর্থনীতি
একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনে জাতীয় পুরস্কার পাচ্ছে শ্রীগোবিন্দপুর চা বাগান
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ষষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড জাতীয় চা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ চা বোডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেবেন। 

উদ্বোধনী পর্বের পর চা শিল্পবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ দেওয়া হবে। পাশাপাশি প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও বিশেষ পুরস্কার দেওয়া হবে। 

বাংলাদেশ চা বোর্ডের জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২ অনুযায়ী, একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শ্রীগোবিন্দপুর চা বাগানের কর্ণধার মো. মহসিন মিয়া মধু। 

তিনি জানান, বাংলাদেশ চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মঙ্গলবার (১৬ জুন) তাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। 

চা বোর্ড সূত্রে জানা গেছে, জাতীয় চা দিবসের অনুষ্ঠানে মো. মহসিন মিয়া মধুর হাতে জাতীয় চা পুরস্কার-২০২৬ তুলে দেবেন খন্দকার আব্দুল মুক্তাদির। 

প্রতিক্রিয়ায় মহসিন মিয়া মধু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে উন্নতমানের চা উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পরও আমাদের প্রতিষ্ঠান যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে সেই অবদানের স্বীকৃতি মিলেছে। এ জন্য বাংলাদেশ চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘শ্রীগোবিন্দপুর চা বাগান উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাগানে উৎপাদিত উন্নতমানের চা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমাদৃত।’

বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ১৭২টি চা বাগান রয়েছে। এর মধ্যে সর্বাধিক ৯২টি চা বাগান অবস্থিত মৌলভীবাজার জেলায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  একরপ্রতি সর্বোচ্চ উৎপাদন   জাতীয় চা পুরস্কার   শ্রীগোবিন্দপুর চা বাগান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close