শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: চট্টগ্রামের সাত উপজেলায় সেনা মোতায়েন      শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম      রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির শঙ্কা      চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ      বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে মাছ-মুরগির দামও      দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে      ‘ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন      
খেলাধুলা
ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে নেমে এলেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাঠের ফলাফলকে ছাপিয়ে গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারির আনুষ্ঠানিকতা ছেড়ে হঠাৎ মাঠের পাশে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদে ফুটবলারদের উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রীর এমন প্রটোকল ভাঙা দেখে দর্শকরাও আশ্চর্য হয়েছেন।

ধারাভাষ্যকারদেরও খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন উৎসাহ দেওয়ার দৃশ্য নিয়ে কথা বলতে শোনা যায় বারবার।

মন্ত্রিপরিষদের একাধিক সদস্যসহ মাঠের পাশে বসে খেলা দেখেই থামেননি প্রধানমন্ত্রী। গ্যালারিতে পাশের বক্সে থাকা ছাত্রদলের নেতাদেরও মাঠে নেমে আসত বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর হাতের ইশারা পেয়ে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকেই গ্যালারি ছেড়ে মাঠে বসে খেলা উপভোগ করেন।

শনিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের এই ফাইনাল খেলা সরাসরি উপভোগ করতে স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। 

মাঠে পৌঁছেই তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত।

সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে তৃণমূল পর্যায় থেকে বাছাই শেষে মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে খেলার গৌরব অর্জন করে।

এদিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসার আগেই শেষ হয় বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে বালিকাদের ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রথমে ভিআইপি গ্যালারিতে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী। তবে ম্যাচ চলাকালীন কিছু সময় পর হঠাৎ চেনা প্রটোকল ভেঙে নিচে নেমে আসেন তারেক রহমান। মাঠের একদম কাছাকাছি চলে যান তিনি, সেখানে রাখা চেয়ারে বসে উপভোগ করতে শুরু করেন ক্ষুদে নারী খেলোয়াড়দের খেলা। গ্যালারি ছেড়ে প্রধানমন্ত্রীর মাঠে এমন উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে এক অন্যরকম আমেজ তৈরি হয়।

মাঠের পাশে বসে তার সঙ্গে খেলা উপভোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাঠে গড়ানো বালিকা বিভাগের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আক্রমণ ও পাল্টা-আক্রমণে ঠাসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে ময়মনসিংহের আচারগাঁওকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় পাবনার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে দুই বিভাগের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। তুলে দেওয়া হয় ট্রফি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ   আর্মি স্টেডিয়াম   ফুটবল ফাইনাল   ক্ষুদে ফুটবলার   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close