রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      
প্রবাস
মালয়েশিয়ার জেলে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো : প্রধানমন্ত্রী
খোলা কাগজ প্রবাসী ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাইরে কাজ করতে ইচ্ছুক শ্রমশক্তিকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানও তার সাথে ছিলেন।

শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে সভায় তারেক রহমান বলেন, ‘যেসব শ্রমিক বিদেশে আসবেন, তাদের ভাষা শেখানোর পাশাপাশি ট্রেনিংও দেবে সরকার। এ জন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশন আপডেট করা হবে। আগামী ১০ বছরে কোথায় কোথায় কাজ নিয়ে বাংলাদেশিরা যেতে পারেন, তা নিয়ে কাজ করছে সরকার।’
 
মালয়েশিয়া অবস্থানকারী বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, ‘১৪ সালে এসেছিলাম। আজ এসে দেখলাম, এ দেশের রাস্তা বাংলাদেশের চেয়েও পরিষ্কার। এই রাস্তা পরিষ্কার রাখতে বাংলাদেশিরাও সহযোগিতা করছে। তাহলে আমরা দেশকে কেন পরিষ্কার রাখতে পারবো না?’
  
মালয়েশিয়া প্রবাসীদের কাজ করার সুযোগ বাড়াতে কাজ করবেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে আসা। সফরে এসে এখানে যারা কাজ করছেন, আবার অনেকেই যারা দেশ থেকে অন্যদের আনতে চান সে সব বিষয় নিয়ে কথা বলবো।’;
 
মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি আটকে আছে জানিয়ে, দুই হাজারের বেশি মানুষকে কীভাবে মুক্ত করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তারেক রহমান।
 
প্রবাসীরা যে দেশে অবস্থান করেন সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, ‘যে দেশে আছেন, ওই দেশের আইনে চলতে হবে। আগামীকাল তাদেরকে (মালয়েশিয়া) বোঝানোর চেষ্টা করবো। আইনের ভেতর থেকে যতটুকু সুবিধা বের করতে পারি, সেটি করবো।’
 
এ সময় সবাইকে দেশের জন্য কী করা যায়, তা নিয়ে ভাবতে ও কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। 
  
বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান। 
 
এর আগে, শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে টার্মস অব রেফারেন্স (টিওআর)-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বিষয়েও আরেকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ার জেল   বাংলাদেশিদের মুক্ত করা   চেষ্টা চালানো   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close