শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
আন্তর্জাতিক
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিন্ধু নদীকে ঘিরে ভারতের পদক্ষেপ পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিতকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বিরোধের মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার একটি মৌলিক বিষয় হিসেবে বর্ণনা করেন খাজা আসিফ। তিনি বলেন, সিন্ধু অববাহিকার পানিতে পাকিস্তানের প্রবেশাধিকার হুমকির মুখে পড়েছে বলে মনে হলে ইসলামাবাদ কোনও সংশয় ছাড়াই প্রতিক্রিয়া জানাবে।

তিনি যোগ করেন, ‘পানি আমাদের জাতীয় নিরাপত্তারই একটি অংশ। যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। অবশ্যই।

কয়েকদিন আগে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি ইঙ্গিত দেন যে, ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধুর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়া যেতে পারে।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে  উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।

নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তিটি স্থগিত ঘোষণা করে। ভারত জানায়, সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে।

সিন্ধু নদী ব্যবস্থা থেকে পানির বণ্টন নিয়ন্ত্রণকারী এই চুক্তির আওতায় অববাহিকার মোট পানির প্রায় ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ রয়েছে। ফলে দেশটির কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান বারবার আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি, পানিপ্রবাহে যেকোনও ধরনের বিঘ্ন নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল কোটি মানুষের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   যুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close