মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
প্রবাস
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং কার্যকরী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ গোপন মতামতের ভিত্তিতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা ওমানের মাটিতে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি দেশ ও প্রবাসে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা আগামী দিনে চট্টগ্রাম উইংকে একটি মডেল সংগঠনে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটি এবং ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে ২০ সদস্যবিশিষ্ট এ কমিটি চূড়ান্ত করা হয়। কমিটির নেতৃবৃন্দ জানান, দল-মতের ঊর্ধ্বে থেকে ওমান ও বাংলাদেশ সরকারের বিধি-বিধান অনুসরণ করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দেশে-বিদেশে বিপদগ্রস্ত ও পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করবে সংগঠনটি।

কার্যকরী পরিষদের প্রত্যক্ষ গোপন মতামতের ভিত্তিতে সিআইপি নেছার উদ্দিন সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিআইপি নুরুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম ইকবাল; সহ-সভাপতি সিআইপি বাদশা মিয়া, শামশুল আলম, আব্দুল নবী খান ও জাহাঙ্গীর আলম; সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন; যুগ্ম সম্পাদক ওহিদুল নবী হোসেন, আরিফ উদ্দিন চৌধুরী; সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ বাবলু, অরুণ দাস মিন্টু ও আরিফ উদ্দিন; অর্থ সম্পাদক আইয়ুব আলী; প্রচার সম্পাদক রফিক উল্লাহ; দপ্তর সম্পাদক খোরশেদ হোসেন; সমাজকল্যাণ সম্পাদক নাছির আহমদ; সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন; ক্রীড়া সম্পাদক মনির উদ্দিন মোহাম্মদ হাসান এবং নির্বাহী সদস্য হরি দাস পাল দুলাল।

উল্লেখ্য, বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমান দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের একটি বৈধ ও স্বীকৃত প্ল্যাটফর্ম। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে ১৯৯৫ সালে ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয় ক্লাবটিকে অনুমোদন দেয়। পরবর্তীতে ক্লাবের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সালালাহ শাখা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী আঞ্চলিক উইং পরিচালনার অনুমোদনও প্রদান করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close