বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম
তরুণী আন্নি

তরুণী আন্নি

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে এক তরুণী আন্নি (১৭) ফকির মজনুশাহ সেতু (শীতলক্ষ্যা সেতু) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। তবে পারিবারিক কি সমস্যায় ভুগছে ওই নারী সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্নি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামের আনিসের মেয়ে। 

জানা যায়, সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কাপাসিয়ার ফকির মজনুশাহ সেতু (শীতলক্ষ্যা সেতু) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

উদ্ধারকারী রাসেল বেপারী বলেন, আমার বাসা নদীর সাথেই। রাতে খেলা দেখার কারণে আমি বাসায় দুপুর পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং নদী পাড়ে ঘুরাফেরা করা শিশুদের চিৎকার শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। পরে বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে গিয়ে দেখি একটি মেয়ে পানিতে ভেসে যাচ্ছে এবং দুই হাত পানির উপরে উঠিয়ে বাঁচার চেষ্টা করছে। তখন আর দেরি না করে নৌকা নিয়ে নদীতে গিয়ে তাকে উদ্ধার করি এবং নদীর পাশে থাকা লোকদের সহযোগীতায় ওই মেয়েকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত ভালো আছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, তরুণী কেন এবং কি কারনে নদীতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করেছে তা এখনো জানা যায়নি। তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসতেছে এবং তাদের সাথে কথা না বলে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close