শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
খেলাধুলা
বড় ধাক্কা খেল ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম
জেমিমা রদ্রিগেজ

জেমিমা রদ্রিগেজ

এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্টটি তো বটেই, এশিয়ান গেমস থেকেও ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার জেমিমা রদ্রিগেজ।

জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে স্থান পেয়েছেন প্রতিকা রাওয়াল। তার জন্য এটি বিশেষ সুযোগ। ভারতের টি-২০ দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। তবে এশিয়ান গেমসে জেমিমার বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারত।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলতে গিয়েই চোট পান জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, চোটের মাত্রা বেশ গুরুতর। ফলে পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে দীর্ঘ সময় কাটাতে হবে।

জেমিমার অনুপস্থিতির সাথে ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে আরও একটি চোট। লিগামেন্টের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাতিল। তার জায়গায় দলে ঢুকেছেন লেগ স্পিনার প্রেমা রাওয়াত।

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারতের অভিযান শুরু হবে ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩ সেপ্টেম্বর হংকং ও ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত।

এশিয়া কাপের ভারতের স্কোয়াড

হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জেমিমা রদ্রিগেজ   নারী এশিয়া কাপ   ভারত নারী ক্রিকেট   প্রতিকা রাওয়াল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close