শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ      বড় ধাক্কা খেল ভারত      বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৬০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ কোটি টাকা।

শনিবার (১৫ আগস্ট) বিকালে ব্যাটালিয়ন ১১ বিজিবির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা ইয়াবাগুলো ২০টি কাটে ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্য লাইন থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীমান্তসংলগ্ন তন্দুলেরমুখ এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির টহলদল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২০টি কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ কোটি টাকা বলে জানান বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।’

উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   ইয়াবা   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close