শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      
দেশজুড়ে
ডোমারে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় নেসকোর বিদ্যুৎ সংযোগ কেন্দ্রের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় পৌর শহরের বাটার মোড়ে ডোমার-ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
আব্দুল কুদ্দুস আউয়ুবের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা এসএম রানা, নুরুজ্জামান বাবলা, আনিছুর রহমান মানিক,সাহাবুল ইসলাম প্রমুখ।

মানবব্ন্ধনে বক্তারা বলেন, আমরা প্রি-পেইড মিটার বন্ধ ও পোস্টপেইড মিটার স্থাপনের দাবিতে কর্মসূচি নিয়েছিলাম। কর্তৃপক্ষ দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রিপেইড মিটার স্থাপন কিছুদিন বন্ধ রাখে। সম্প্রতি গ্রাহকের দাবি উপেক্ষা করে গ্রাহকের অনুমতি ছাড়াই জোরপুর্বক পুনরায় সংযোগ স্থাপন করার পাঁয়তারা চালাচ্ছে কর্তৃপক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

জনগণের দাবি মেনে নিয়ে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করে তা বাতিলের দাবিও জানানো হয় মানববন্ধনে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিক্ষোভ কর্মসূচি   প্রি-পেইড মিটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close