শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
দেশজুড়ে
খালেদা জিয়ার জন্মদিনে আদিতমারীতে মিলাদ ও দোয়া মাহফিল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারী উপজেলায় বিএনপি প্রাক্তন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সংগঠনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি অলিউর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার জন্মদিন   আদিতমারীতে মিলাদ   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close