সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত বাবা; আশঙ্কাজনক মা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল আজিজ (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর (গোডাউন মোড়) এলাকার বাসিন্দা ও জয়নগর গাজী বাড়ির সন্তান। তিনি স্থানীয় ইজিবাইক চালক হাফিজুর ও মাজিদ মিস্ত্রির মেজ ভাই।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলের বিয়েতে যোগ দিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথে বংশীপুর থেকে ভেটখালীগামী সড়কের পেচোর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

ছেলের বিয়েকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে যখন আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, তখন এ দুর্ঘটনায় মুহূর্তেই তা বিষাদে রূপ নেয়। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  শ্যামনগর   সড়ক দুর্ঘটনা   ট্রাকচাপায় মৃত্যু   আব্দুল আজিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close