সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত দুই
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার আমজাদের বাজার এলাকার কালিকসার স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং বাতিসা ইউনিয়নের শফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক মতিন (৩৫)।

আহতরা হলেন জগন্নাথদিঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া (৫০), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে হানিফ (৩৫) ও ইয়াছির (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথে আমজাদের বাজারের কালিকসার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ঢুকে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সাঈদ আল মনসুর বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close