সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা ও তিন ড্রাম তৈরি নকল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা নকল দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে অর্থদণ্ড দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপালনগর এলাকায় কারখানা স্থাপন করে নকল দুধ তৈরি করে আসছিলেন আবুল হোসেন ও ফারুক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল দুধ তৈরির কাজে জড়িত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া দুই ভ্যানচালক আসলাম ও চাঁদ আলীকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাদের জেল-জরিমানা করা হয়েছে। এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/ এসএমএন  


আরও সংবাদ   বিষয়:  নকল দুধ   ভেজাল দুধ   পাবনা   ফরিদপুর   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close