যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২২ নভেম্বর) বিকালে কেশবপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম আবু বক্কর আবুরের ভাই আবুল কাশেম, ক্লাবের সাধারণ সম্পাদক রুহল কুদ্দুস, সাবেক সভাপতি আজিজুর রহমান ও আশরাফ উজ জামান খান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী।
কেশবপুর প্রেস ক্লাবের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ সামসুর রহমান, কেশবপুর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল গফুর, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাহিদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম খলিলুর রহমান।
কেকে/এমএ