যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী আসছেন। সফরকালে তিনি পবা উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করবেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল পৌনে ১১টায় বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন প্রতিমন্ত্রী। পরে বেলা ১১টায় পবা উপজেলার বিরস্তইল গ্রামে ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন। এ সময় প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করবেন তিনি।
দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করবেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
সফর শেষে একই দিন বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
কেকে/ এসএমএন