সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

রোববার ও সোমবার (২২ ও ২৩ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মতিহার, শাহমখদুম, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসিবুল ইসলাম ওরফে পলাশকে (৩৩) গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।’

একই রাতে নগরীর মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. হারুন অর রশিদ ওরফে ভুট্টোকে (৫৭) গ্রেফতার করে ডিবি পুলিশ। একই দিন দুপুরে কাজলা এলাকা থেকে পাঁচ গ্রাম গাঁজাসহ এবাদত হোসেন আমিনকে (২২) গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

এ ছাড়া রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মারুফ ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। একই রাতে বর্ণালী মোড় এলাকায় গাঁজা সেবনের অভিযোগে মো. সাব্বিরকে (২৫) গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

অন্যদিকে, ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারি মো. আনমুল শেখ (২১) ও মো. সিফাত হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৩৩৭ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে, দামকুড়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দুই পিস ইয়াবা ও তিন গ্রাম গাঁজাসহ মো. বেলাল উদ্দিন (২৯) নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা রাখার দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি গাঁজা রাখার দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও আরও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় দুইজন মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এসএমএন  


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদকবিরোধী অভিযান   স্বেচ্ছাসেবক লীগ নেতা   মাদক কারবারি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close