সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে স্ত্রী হাজেরা খাতুনকে হত্যার দায়ে স্বামী বাবু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ।

দণ্ডপ্রাপ্ত বাবু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০০৯ সালে বাবু মন্ডলের সঙ্গে তার চাচাতো বোন হাজেরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ২০১১ সালের ৮ নভেম্বর হাজেরা খাতুনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন বাবু মন্ডল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত বাবু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের রায় দেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   স্ত্রী হত্যা   যাবজ্জীবন কারাদণ্ড   বাবু মন্ডল   আদালতের রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close