সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
দেশজুড়ে
জৈন্তাপুর সীমান্তে আবারও বিস্ফোরক উদ্ধার, চার দিনে দ্বিতীয় অভিযান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৮:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারত থেকে বিস্ফোরক ও অবৈধ মালামাল চোরাচালানের তৎপরতার মধ্যে আবারও বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সীমান্ত এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটল।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি ও এসআরবি। এসআরবির কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় বিস্ফোরকের অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

এর আগে গত মঙ্গলবার জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকা থেকে ৫০টি উচ্চমানের বিস্ফোরক জেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করে বিজিবি। এছাড়া গত কয়েক মাসে সীমান্ত এলাকা থেকে ১০টি অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব বিস্ফোরক সীমান্ত পেরিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  জৈন্তাপুর সীমান্ত   বিস্ফোরক উদ্ধার   বিজিবি   চোরাচালান   সিলেট সীমান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close