শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
দেশজুড়ে
খালেদা জিয়ার জন্মদিনে ফুলবাড়িয়ায় দোয়া-আলোচনা সভা
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রাক্তন চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে ২৪শে চত্বরে উপজেলা পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

মামুনুর রশীদ মামুন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার প্রতি অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে।তবুও তিনি কারো কাছে মাথা নত করেনি। জীবনের শেষ সময় পর্যন্ত দেশের মানুষের মুক্তির কথা ভেবেছেন। তারই অনুপ্রেরনায় আজ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে।’ 

এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে সহযোগিতার করার আহ্বান জানান। 

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী, সদস্য আব্দুল লতিফ, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আজহারুল ইসলাম রিপন, পৌর বিএনপির সদস্য আব্দুল মালেক, বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, শফিকুল ইসলাম খসরু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম।, কৃষক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, যুবদল নেতা আবু বকর সিদ্দিক সরকার, মোস্তাফিজুর রহমান, শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   জন্মদিন   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close