মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি      ১৪২ রানের জবাবে ১১৬, লজ্জার হার বাংলাদেশের      
স্বাস্থ্য
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ০৭.০৭.২০২৬ ১১:৫৯ এএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলতি বছর থেকেই সরকার নতুন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটির পর্যবেক্ষণ করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেখানকার রোগীরা এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্ট।’

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে, এবারের বাজেটেও আমরা তাদের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ করার জন্য প্রচুর সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিয়েছি।’

বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারাও বিশ্বে অন্যতম সেরাটা দেখাতে পারেন। এই সবকিছুর পেছনে দিনশেষে নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’

আমরা জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা পূরণ করবে সরকার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close