বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু      ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ      ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর      শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী      অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী      শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী      
রাজনীতি
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো : শেখ হাসিনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম
শেখ হাসিনা

শেখ হাসিনা

আগামী ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করলেন।

শেখ হাসিনার এই প্রত্যর্পণ পরিকল্পনা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে; কারণ ঢাকা প্রশাসন বিগত দুই বছরের রাজনৈতিক উথাল-পাথালের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

অন্যদিকে, তার এই ফেরা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করতে পারে, যা নয়া দিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর থেকে অনেকটাই অবনতির দিকে গেছে। বাংলাদেশ এরই মধ্যে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে বারবার তাগিদ দিয়ে আসছে।

নির্বাসনে যাওয়ার পর এর আগে বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও এবারই প্রথম কোনো সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। 

তিনি জানান, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সাথে কোনো প্রকার পরামর্শ করেননি। 

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ (যিনিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত) নির্বাসিত অন্য আওয়ামী লীগ নেতারা যে একযোগে আত্মসমর্পণ করবেন, সে বিষয়েও শেখ হাসিনা প্রথমবার মুখ খুললেন।

এদিকে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারি মুখপাত্র কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অবশ্য গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছে ও নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গেল নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   দেশে ফিরা   আত্মসমর্পণ করা   শেখ হাসিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close