বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজিত হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

হারারেতে শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা তিন ম্যাচেই টসে জিতে বোলিং বেছে নিলেন তিনি।

টসের সময় মিরাজ জানান, দ্বিতীয় ওয়ানডেতে দলের বোলিং পারফরম্যান্সে তিনি হতাশ। পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির প্রত্যাশার কথাও বলেন বাংলাদেশ অধিনায়ক।

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি জায়গা নিয়েছেন নাহিদ রানার পরিবর্তে। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ।   

অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শেষ ৪৯ বলে ৫ উইকেট হাতে রেখে ৪১ রান প্রয়োজন হলেও ম্যাচ বের করে আনতে পারেনি সফরকারীরা। ফলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close