শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রবাস
ফ্রাঙ্কফুর্টে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’, প্রবাসে বাংলা সংস্কৃতি ও নারী উদ্যোক্তাদের মিলনমেলা
আমিন ব্যাপারি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫২ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১১ জুলাই) জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের সালবাউ বর্নহাইম মিলনায়তনে মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জার্মান বাংলা চ্যানেলের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কামরুল আহসান সেলিম।

বক্তারা বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিলেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাদের স্টলে জামদানি, দেশীয় পোশাক, হস্তশিল্প, সৌন্দর্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের নজর কাড়ে। উদ্যোক্তারা জানান, এমন আয়োজন নতুন ক্রেতা, ব্যবসায়িক যোগাযোগ এবং প্রবাসে দেশীয় ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সহায়ক।

মেলায় অংশ নেন স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), লিপিকা আহমেদ (লি'স ওয়ার্ড্রব), নুপুর পপি (পপি কর্নার), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), মিতা (মিষ্টি ছোঁয়া), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার) এবং দীপা (চায়ের কাপে আড্ডা)।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার সংগীত পরিবেশন করেন। এছাড়া তাপসী রায়, নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড), কিবোর্ড শিল্পী নয়ন গোপ ও তবলাশিল্পী অয়ন চৌধুরীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।

আয়োজকদের ভাষ্য, ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য নিজেদের পণ্য, সৃজনশীলতা ও উদ্যোগ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।

অনুষ্ঠানে শিল্পী আঁখি হালদার, তাপসী রায়, নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) এবং সাংবাদিক রায়হান জিলানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ফুল দিয়ে সম্মানিত করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারী উদ্যোক্তাদের সাফল্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close