শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
প্রবাস
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ববিষয়ক সম্মেলন গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের সন্তান জোবায়ের হক ফাহিম। একই সঙ্গে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদও লাভ করেছেন।

গত ১০ থেকে ১২ জুলাই কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নেতৃত্ব, উদ্ভাবন, নীতিনির্ধারণ ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।

জোবায়ের হক ফাহিম সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামের মোজাম্মেল হক ও তাসলিমা বেগমের ছেলে। বর্তমানে তিনি সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল হিসেবে কাজ করছেন।

সম্মেলনে তিনি ‘প্রজেক্ট পিওরস্টেপ’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করেন। এতে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং এসডিজি-৩, এসডিজি-৪ ও এসডিজি-১৭ বাস্তবায়নে প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের নেতৃত্ব, উপস্থাপনা, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে বিচারকরা তাকে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত করেন। পাশাপাশি সফল অংশগ্রহণ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।

সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ ও এসডিজি বাস্তবায়নে সম্পৃক্ত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জোবায়ের হক ফাহিম জানান, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশ এবং সোনারগাঁয়ের মানুষের জন্যও গর্বের। ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পরিসরে কাজ করে যেতে চান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close