রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
শিক্ষা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বন্যাদুর্গত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেছেন। সচিবের সাথে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ার অভিযোগ তুলে বিকালে তারা এ ঘটনা ঘটান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে সিটির মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। 
এ সময় পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে বিকাল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে শিক্ষা বোর্ডের সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনের কয়েকটি ব্যারিকেড ও স্থাপনাও ভাঙচুর করা হয়। এতে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি জেলার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক সিদ্ধান্ত।’

ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাদের সঙ্গে একটি বৈঠক হয়। তাদের দাবি ছিল সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড এককভাবে নিতে পারে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত দেয়। পরে তারা প্রধান ফটক খুলে ফেলেন। আমরা সেটি মেরামতের কাজ করছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে   প্রধান ফটক   শিক্ষার্থীদের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close