শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      
স্বাস্থ্য
হেপাটাইটিস প্রতিরোধ ও নাগরিক সচেতনতায় খোলা কাগজের গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৮:২১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

হেপাটাইটিস প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দৈনিক খোলা কাগজের আয়োজনে এবং হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের সহোযোগিতায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সম্মেলনকক্ষে ‘হেপাটাইটিস প্রতিরোধে প্রয়োজন নাগরিক সচেতনতা’ প্রতিপাদ্যে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা, টিকাদান, জনসম্পৃক্ততা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গোলটেবিল বৈঠকে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এবিএম খোরশেদ আলম ভূঁইয়া, শ্যামলীর টিবি হাসপাতালের উপপরিচালক পরিচালক ডা. আয়শা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দীপক কুমার মিত্র, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সূর্যের হাসি নেটওয়ার্কের সিনিয়র ক্লিনিক ম্যানেজার ও ফ্রন্টলাইনার প্রতিনিধি মো. আবদুল কাদের ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, প্রধান বার্তা সম্পাদক মো. সফিকুল ইসলাম, বার্তা সম্পাদক প্রণব আচার্য্য ও মো. রবিউল ইসলাম, প্রধান প্রতিবেদক আলতাফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, হেপাটাইটিস প্রতিরোধে সরকার, চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সঠিক স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হেপাটাইটিস   খোলা কাগজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close