শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
স্বাস্থ্য
সামাজিক দায়বদ্ধতার সবচেয়ে বড় যায়গা স্বাস্থ্য খাত: মনির হোসেন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৫ পিএম
দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মনির হোসেন

দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মনির হোসেন

দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, ‘গণমাধ্যম শুধু খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না; গণমাধ্যম হিসেবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংবাদের বাইরে সব থেকে বড় সামাজিক দায়বদ্ধতার জায়গাটি হলো স্বাস্থ্য খাত।’ 

সোমবার (২৭ জুলাই ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ‘হেপাটাইটিস প্রতিরোধে প্রয়োজন নাগরিক সচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এ আয়োজন। জটিল রোগের ক্ষতিকর দিক ও সচেতনতার কথাগুলো যদি সাধারণ মানুষ পড়ে সতর্ক হতে পারেন, তবেই আমাদের সফলতা। বছরে শুধু একটি সেমিনার করেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। জেলা-উপজেলা প্রতিনিধি এবং স্কুল-কলেজগুলোকে যুক্ত করে নিয়মিত সচেতনতামূলক কাজ চালাতে চাই।’

মনির হোসেন বলেন, ‘আমাদের দেশের ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। সচেতনতার অভাবে অনেকে রোগের ভয়াবহতা বুঝতে পারেন না কিংবা টিকার প্রথম ডোজ নেওয়ার পর পরবর্তী ডোজগুলোর কথা ভুলে যান। সঠিক উপলব্ধি থাকলে সাধারণ মানুষের পক্ষে সামান্য আর্থিক ব্যয়ভার বহন করে সুরক্ষা নেওয়া মোটেও কঠিন নয়।’ 

তিনি বলেন, ‘আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং বিশেষজ্ঞ ও চিকিৎসকদের পরামর্শ প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এরকম সচেতনতামূলক উদ্যোগ নিয়ে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’

খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক আহসাহ হাবীব লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এবিএম খোরশেদ আলম ভূঞা, শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার, সূর্যের হাসি নেটওয়ার্কের মো. আবদুল কাদের ভূঁইয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডা. দীপক কুমার মিত্র, হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. সাখি আজাদ, খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক মো. সফিকুল ইসলাম, বার্তা সম্পাদক প্রণব আচার্য্য ও মো. রবিউল ইসলাম, প্রধান প্রতিবেদক আলতাফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close