মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      পিছিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা      হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      
খেলাধুলা
মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক হন মিরাজ। চলতি বছরের এপ্রিলে তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপের প্রায় দেড় বছর আগেই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিসিবি।

মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও সম্প্রতি জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে। এছাড়া বিদেশের মাটিতে তার নেতৃত্বে ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মিরাজ   ওয়ানডে অধিনায়ক   লিটন দাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close