বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
প্রযুক্তি
কল ড্রপ কমানোর আহ্বান টেলি যোগাযোগ মন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

তিনি বলেছেন, ‘গ্রাহকদের স্বার্থ রক্ষা করা মোবাইল অপারেটরগুলোর দায়িত্ব। ব্যবসার পাশাপাশি জনসাধারণের সন্তুষ্টির বিষয়টিও গুরুত্ব দিতে হবে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস’র দ্বিতীয় পর্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে নেটওয়ার্কের আওতায় এনে ‘কাউকে পেছনে রেখে নয়’ নীতিতে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন করছে সরকার। তবে এখনও গ্রাহকদের সবচেয়ে বড় দুটি অভিযোগ হলো কল ড্রপ এবং ডেটা প্যাকেজের উচ্চ মূল্য।’

তিনি বলেন, “আমাকে প্রায় প্রতিদিনই দুটি বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়-একটি কল ড্রপ, অন্যটি ডেটা প্যাকেজ। এ নিয়ে গ্রাহকদের ব্যাপক অভিযোগ রয়েছে। ব্যবসার পাশাপাশি জনগণের দাবি ও সন্তুষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। এতে অপারেটর ও গ্রাহক-উভয়ের জন্যই উইন-উইন পরিস্থিতি তৈরি হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কল ড্রপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close