সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজনৈতিক বিরোধীদের বিচারের পূর্বে অনির্দিষ্টকাল আটকের অবসান চায় এইচআরডব্লিউ      সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী      মন্ত্রিসভায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন      শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু তিনজনের      হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধের দাবি রক্তিমার
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধসহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন রক্তিমার সদস্যরা। 

স্মারকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৫ (সংশোধন)’-এর ধারা ৬ খ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ। বর্তমানে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হলো ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার। এছাড়াও ক্যাম্পাস এলাকায় পার্থেনিয়াম আগাছার বিস্তার শিক্ষার্থী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে।’

এ সময় উপাচার্যের কাছে চার দাবি জানান রক্তিমার সদস্যরা৷দাবিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আনুষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা; ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা; ক্যাম্পাসে দৃশ্যমান স্থানে নো স্মোকিং জোন সাইনবোর্ড স্থাপন করা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পার্থেনিয়াম আগাছা দ্রুত নিধন ও নিয়মিত পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা।

রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ধূমপান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি, এই নীতির কার্যকর বাস্তবায়ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হওয়া উচিত। ধূমপান কেবল ধূমপায়ীর জন্য নয়, বরং আশেপাশের মানুষদের জন্যও সমানভাবে ক্ষতিকর। প্যাসিভ স্মোকিংয়ের ফলে অনেকেই অনিচ্ছাকৃতভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন, যা ক্যানসার ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।’

‘অন্যদিকে, পার্থেনিয়াম আগাছা ত্বকের রোগ, অ্যালার্জি ও শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। তাই আমরা এগুলোর বন্ধের দাবি জানিয়েছি। আশা করি, প্রশাসন এগুলো বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন।’

স্মারকলিপি নিয়ে একেএম মতিনুর রহমান বলেন, ‘তাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরাও ইতোমধ্যে চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার রাখার। প্রশাসনের কার্যক্রমের একটি অংশ তারা দাবি হিসেবে নিয়ে এসেছে। আমি মনে করি, এটি সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এই কাজগুলোকে আমরা সামনের দিকে সুন্দরভাবে করতে পারবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইবি   ধূমপান নিষিদ্ধ   তামাকজাত দ্রব্য বিক্রি   নিষিদ্ধের দাবি   রক্তিমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close