শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম

মানিকগঞ্জের সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন একটি মাঠের শহীদ মিনার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা সকাল ৬টার দিকে শহীদ মিনারে সিহাবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার ছুটি নিয়ে তিনি কর্মস্থলে যাননি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনারে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   শহীদ মিনার   ঝুলন্ত মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close