সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
রাজনীতি
জুলাই শহীদদের নিয়ে সংকীর্ণ রাজনীতি করবেন না: সাইফুল হক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি : সাইফুল হক/সংগৃহীত

ছবি : সাইফুল হক/সংগৃহীত

জুলাই শহীদদের নিয়ে সংকীর্ণ রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের জন্য জীবন উৎসর্গ করেছেন। বিশেষ কোনো শক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়াতে তারা জীবন দেননি। অবিলম্বে জুলাই শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের যথাযথ মর্যাীদা দিতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হাতিরঝিলের মধুবাগ কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন। দলের হাতিরঝিল আঞ্চলিক কমিটি এই সমাবেশের আয়োজন করে।

সাইফুল হক বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখাতে না পারলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার ক্ষেত্রে দৃষ্টান্তমুলক সাফল্য দেখিয়েছে। এই সময়কালে রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে, তা অব্যাহত রাখতে হবে। আর গত ছয় মাসে সরকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, মানুষ তার বাস্তবায়ন দেখতে চাইবে।

তিনি বলেন, গত দুই বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকুরীচ্যুতি, কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন-জীবিকা নিরাপদ হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজী, দখলদারিত্ব এখনও বন্ধ হয়নি। বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণে গ্যাস বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে। তাই সরকারকে জ্বালানির ক্ষেত্রে বিদেশনির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমার সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু, নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জুলাই শহীদ   জুলাই শহীদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close