রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
রাজনীতি
প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশাসনে দলীয়করণের মাধ্যমে বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সরকারের ৬ মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ‘গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের সঠিক চিত্র তুলে ধরতে হবে।’

অর্থনীতি, কূটনীতি, কৃষি ও জনপ্রশাসনসহ নানা খাতে সরকারের ব্যার্থতা তুলে ধরে তিনি বলেন, ‘হীন উদ্দেশ্য বাস্তবায়নে একদলীয় শাসন ও আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।’

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া হচ্ছে। ফলে প্রকৃত সুফলভোগী যাদের হওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মারামারিতে অনেক জায়গায় লিপ্ত হচ্ছে।

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকার ব্যার্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গোলাম পরওয়ার   জামায়াতে ইসলামী   বিএনপি   প্রশাসনে দলীয়করণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close