বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      
অর্থনীতি
ডিজিটাল ব্যাংকিংয়ে আনসার-ভিডিপি ব্যাংকের নতুন উদ্যোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস দেন।

এছাড়াও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন এবং ব্যাংকের সার্বিক আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে কোর ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়ন এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। নির্ধারিত সময়ের মধ্যে কোর ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানানো হয়।

গ্রাহকসেবা আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি দ্রুত ও নিরাপদ আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদস্যপদ ও কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এসব কার্যক্রম বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যরা ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তরসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদে গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং বাহিনীর সদস্যদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাক্ষাতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আনসার   ভিডিপি   ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close