শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      
প্রবাস
আন্দালিব রহমানকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ১:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), মালয়েশিয়া।

এক অভিনন্দন বার্তায় মালয়েশিয়া বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিজেপির আন্তর্জাতিক সম্পাদক এবং চাঁদপুরের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার সুমন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দেশের গণমাধ্যম ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী ও গতিশীল হবে।”

সুমন আহমেদ আরও বলেন, “প্রবাসীদের জীবন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ব্যারিস্টার পার্থের রয়েছে গভীর ধারণা। দেশ ও মানুষের কল্যাণে নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি।”

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ জাতীয় পার্টি   মালয়েশিয়া   আন্দালিব রহমান পার্থ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close