শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
শিক্ষা
নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় স্কাউট দলের ৫০ বছর পূর্তি
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় স্কাউট দলের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ওয়ানডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে বিদ্যালয় চত্বরে কেক কেটে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট লিডার মো. সাজিউল ইসলাম সাজু, নজিপুর উচ্চ বিদ্যালয়, চকনিরখীন, গগনপুর ও নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সদস্যরা।

দিনব্যাপী আয়োজনে স্কাউটিং বিষয়ে পাঠদান, তাঁবুবাস ও বিভিন্ন গ্যাজেট তৈরি কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রায় আড়াই ঘণ্টার ‘হাইকিং’ কার্যক্রমের মধ্য দিয়ে ওয়ানডে ক্যাম্পের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে যাত্রা শুরু করা নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট দল ২০২৬ সালে গৌরবের ৫০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ পাঁচ দশক ধরে দলটি শিক্ষার্থীদের মধ্যে সততা, সেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

স্কাউট সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ঐতিহ্যবাহী স্কাউট দলটি দেশব্যাপী সুনাম অর্জন করবে এবং সমাজ ও দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  স্কাউট   নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close